ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাবির পা হারানো ছাত্রনেতা নেতাকে এক লাখ টাকা অনুদান দিলেন তথ্য প্রতিমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪ সালে জামায়াত-শিবিরের নারকীয় হামলায় আহত ও পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।


সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের কাছে প্রতিমন্ত্রী এ অনুদানের টাকা হস্তান্তর করেন। মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ সময় প্রতিমন্ত্রী মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।


আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার ব্যবস্থা হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন তিনি।


ভবিষ্যতে চলার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন মাসুদ।


এসময় প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, আমি ছাত্রলীগের নেতা ছিলাম। তাই একজন পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এমন ছোটখাটো বিষয়ও যদি মাননীয় প্রধানমন্ত্রীকেই দেখতে হয়, তাহলে আমরা আছি কেন?

ads
ads
ads

Our Facebook Page

↑